আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বোধ নিশ্চিত করতে এই মহড়ার আয়োজন করা হয়। পুলিশের একটি সুসজ্জিত বহর মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ বাজার এবং জনাকীর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।