আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির। কমিটিতে সিলেট বিভাগের মধ্যে একমাত্র তাঁর অন্তর্ভুক্তিকে সিলেট অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন—
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কর্মসূচি সমন্বয় এবং নির্বাচনসংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।