প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৭:০৮ এ.এম
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন নিউজ ডেস্ক
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, ইনশাল্লাহ এবারের নির্বাচনে শাপলা কলি জয়ী হবে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24