বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজনে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণ দোয়ায় জেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউস বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত।তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে নেত্রীকে সুস্থ দেখতে চায় দেশের সব গণতন্ত্রকামী মানুষ।
দোয়া মাহফিলে অংশ নেন জেলা, বিএনপি জাসাস, হিন্দু বৃদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, যুবদল, ছাত্রদল, কৃষকদল, অংশ নেন।