অনলাইন নিউজ ডেস্ক
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এই শ্রেণির গ্রাহকরা আগের হারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (৪ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আবাসিক গ্রাহকদের লাইফলাইন (০-৫০ ইউনিট) ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) জন্য ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে। জুন মাসের বিল থেকে এ হার কার্যকর হবে।
এর আগে বুধবার (৩ জুন) ঘোষিত নতুন মূল্যহারে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তের ফলে নিম্ন আয়ের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের আগের মূল্যহারই বহাল থাকছে।