সোস্যাল মিডিয়ায় ফাহিম আল চৌধুরী নামক ফেইসবুক এর ভেরিফাইড আই ডি থেকে স্ট্যাটাস এ তিনি লিখেন, Sylhet Titans সিলেট টাইটানের উপদেষ্টা হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ।

সিলেট টাইটান্সের চেয়ারম্যান আমার স্নেহের ছোট ভাই সামি এবং পুরো টিমকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ, আমার ওপরে যে আস্থা রেখেছেন, আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও ভালোবাসা দিয়ে তার প্রতিদান দেবো।
সিলেট আমাদের গর্ব, আমাদের আবেগ, আমাদের শিখর আমাদের বুকে লালিত অহংকার এবং আমাদের পরিচয়!
খেলাধুলার ময়দানে অথবা জীবনের যেকোনো কঠিন মঞ্চে, কেউ কোনোদিন সিলেটকে ছো-ট করে দেখাতে পারবে না।
যতদিন পর্যন্ত এই খেলা থাকবে নিখাদ, স্বচ্ছ, এবং দর্শকদের বিনোদনের জন্য, সিলেট টাইটানের পাশে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কোনো ধরনের অ-সৎ আচরণ অথবা অনৈ-তিক প্রভাব যদি এই খেলায় ঢোকার চেষ্টা করে, আমি এক মুহূর্তে নিজেকে সরিয়ে নেবো। কারণ আমার প্রতিশ্রুতি শুধু ন্যায্যতা, সততা এবং সিলেটের সম্মানের প্রতি।
ইনশাআল্লাহ, আমাদের সমর্থকদের দোয়া, জ-নতার ভালোবাসা এবং খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে, এইবার ট্রফিটি সোজা সিলেটে আসবে বলে আমি আশা করি।
কারণ সিলেট সেরাটাই পাওয়ার যোগ্য।
আমরা সবাই মিলেই এক একটি টাইটান।
Made in Sylhet 💕