অনলাইন নিউজ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় দৈনিক কালবেলা’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘জয় বাংলা’ মন্তব্য (কমেন্ট) করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পত্রিকাটির কর্তৃপক্ষ।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কালবেলা জানায়, লাইভ চলাকালে করা ওই মন্তব্যটি প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতি ও প্রাতিষ্ঠানিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মন্তব্যটি মুছে ফেলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কালবেলা কর্তৃপক্ষ।