প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১০:৫২ এ.এম
দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী
২৪তম এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে নতুন ভেন্যু হতে যাচ্ছে কক্সবাজার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন,
প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারকে উৎসবের ভেন্যু করা হচ্ছে। এ জন্য আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতি কৃতজ্ঞ।
জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আগামী ১৫ জানুয়ারি বড় পর্দা ও বসার ব্যবস্থা করে সিনেমা দেখানো হবে। আর এ আয়োজনে বিশেষ অবদান রেখেছেন পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন।
৯ দিনের উৎসবে দশটি শাখায় বাংলাদেশসহ ৯১টি দেশের বিভিন্ন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ২৪৫টি সিনেমা প্রদর্শিত হবে। আন্তর্জাতিক এ উৎসব শুরু হবে আগামী ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24