
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের ৫নং ওয়ার্ড কমিটি গঠন ও নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) উপজেলার বাঘার পাড় সৈয়দ শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যন লাল মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াশ উদ্দীন বতুল্লাহ।এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম মাখন। এছাড়াও ১নং ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বশির মেম্বার, মতিন মেম্বার ও সোনা মিয়াসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনের প্রস্তুতি এবং শ্রমিক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।