সিলেটে সংবর্ধিত হয়েছেন আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার (১০ আগস্ট) নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউকে স্পাইসি বাজারের প্রেসিডেন্ট আব্দুল গিয়াস, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নুর হোসেন।
যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের একজন পেশাদার অ্যাথলেটের সিলেটে আগমন স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন সিলেটের ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের, বিশেষ করে নারী অ্যাথলেটদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।
পরে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।