সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী, তাহসিনা রুশদীর লুনা। তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর চেয়ে ৬৭৬ ভোটে এগিয়ে রয়েছেন।
এ তথ্য পাওয়া গেছে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্র থেকে।
সিলেট-২ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৩টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে ১,৬৮২ ভোট পেয়েছেন। খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর দেয়ালঘড়ি প্রতীকে প্রাপ্ত ভোট সংখ্যা ১,০০৬।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী ভোটার রয়েছেন।