
রিপোর্ট : মাহাদী রহমান
সিলেট জেলার গোলাপগঞ্জ–জকিগঞ্জ সড়কে খোলা ট্রাকে অতিরিক্ত পাথর, বালু চাল/ পেয়াজ এর বস্তাসহ অন্যান্য মালামাল বহন করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে ভারী যানবাহন। সড়ক পরিবহন আইনে পাথর ও বালু পরিবহনের সময় ত্রিপল বা কভার দিয়ে ঢেকে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কোনো ধরনের কভার ছাড়া উপর পর্যন্ত পাথর ও বালু বোঝাই ট্রাক চলাচলের কারণে চলন্ত অবস্থায় পাথর ও বালু পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে পথচারী ও ছোট যানবাহনের জন্য সড়কটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
আইন অনুযায়ী নির্ধারিত ওজনের বেশি মাল বহন এবং খোলা অবস্থায় নির্মাণসামগ্রী পরিবহন দণ্ডনীয় অপরাধ। তবে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তারা অবিলম্বে গোলাপগঞ্জ–জকিগঞ্জ সড়কে খোলা ও ওভারলোড ট্রাক চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিয়মিত উক্ত সড়ক ব্যবহারকারী স্হানীয় শিক্ষক জনাব লায়েছ উর রহমান বলেন,এভাবে বেপরোয়া গতিতে চলাচল ও খোলা ভাবে ট্রাকে করে অতিরিক্ত পাথর ও বালু বহন করে কারণেই এ সড়কে একাধিক গুরুতর দুর্ঘটনা ঘটেছে। এবং রাস্তার ও ক্ষতি হচ্ছে।