অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তার মনোনয়নপত্র জমা দেয়।
মনোনয়নপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাকে সমর্থন করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হুইপ মিয়া নুরুদ্দিন অপু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলের অন্যান্য নেতারা।