অনলাইন নিউজ ডেস্ক
শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার (১৫ আগস্ট) একদিনের সফরে সিলেট আসছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ জানান, শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সাড়ে ১১টার দিকে নগরীর ধোপাদিঘীরপারের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
বিকেল ৪টায় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী। এরপর বিকেল ৫টায় উপশহরের সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন করবেন।
সন্ধ্যা ৬টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৩২ নম্বর ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
সবশেষে রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।