অনলাইন নিউজ ডেস্ক
প্রকৌশলী, স্থপতি, কারিগরি প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি (সময় বর্ধিতকরণ)
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকার মধ্যে ভবন/ইমারত নির্মাণ অনুমোদনের লক্ষ্যে জমাকৃত নকশায় স্বাক্ষরকারী প্রকৌশলী, স্থপতি, কারিগরি উপদেষ্টা প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য এ কার্যালয় হতে বিগত ১৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক নং: ২৫.১১.০০০০.০০২.১৩.০০১.২৬-২৭) এর সূত্রের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত তালিকাভুক্তির আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য প্রযোজনীয় শর্তাবলি ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রকৌশলী, স্থপতি ও প্রতিষ্ঠানসমূহকে প্রযোজনীয় ডকুমেন্টসহ আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।