অনলাইন নিউজ ডেস্ক
আসন্ন হযরত শাহপরাণ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা, মাদক সেবন ও যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে জিয়ারত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করা এবং মাজারের পবিত্রতা ও ইসলামী শরিয়তের বিধান যথাযথভাবে মেনে চলার জন্য আগতদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে