হেলাল আহমদ জৈন্তাপুর সিলেট প্রতিনিধি ।জৈ
জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে বেশকিছু ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এঘটনায় ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ( ১৭ জানুয়ারি) ভোর ৫ টায় দিকে জৈন্তাপুর মডেল থানাধীন নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের চেকপোস্ট বসিয়ে এস আই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) তল্লাশি চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য আটক করেন।
আটককৃত পন্য ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট আমৃত ব্র্যান্ডের জিরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩ শত টাকা।
এসময় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত মিরাজ চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যগুলো তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ছিলেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন,আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।