নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুর–বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন আর্চ ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নলজুর নদীর ওপর নির্মিত এই আধুনিক আর্চ ব্রিজ চালু হওয়ায় জগন্নাথপুর ও বিশ্বনাথের মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন শেষে অতিথিরা ব্রিজটি পরিদর্শন করেন এবং এর নান্দনিক নকশা ও নির্মাণমানের প্রশংসা করেন।