প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৩৪ পি.এম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

মেহেদী হাসান রাতুল ( সিলেট )
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে আনন্দ মিছিল করেছে মহানগর ও জেলা যুবদল।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় সিলেট মহানগরীর বিভিন্ন কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজারে প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সিলেট মহানগর ও জেলা যুবদলের প্রায় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। উক্ত মিছিলকে কেন্দ্র করে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে বর্তমান অচল পরিস্থিতি থেকে বাংলাদেশকে সচল করবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন।
নেতাকর্মীদের ভাষ্যমতে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে দেশের প্রায় ১৮ কোটি মানুষের মাঝেই এক ধরনের আশা ও উৎকণ্ঠা বিরাজ করছে, যা ইতোমধ্যে জনমনে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির জন্য তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব কামনা করেন।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24