ঢাকা, ১৭ মে (নগর সমাচার ডেস্ক)
বাংলাদেশ সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শ্রমখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।