প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১১:০৬ এ.এম
৬ ঘণ্টারও কম সময়ে আবারও কমলো স্বর্ণের দাম
অনলাইন নিউজ ডেস্ক
দাম কমানোর প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়, নতুন নির্ধারিত দাম আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত আসছে...
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24