প্রতিবেদক, জাহিদুল ইসলাম পিয়াস,
সিলেট: “মানবতাই সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ'স) সিলেট মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভা। অনুষ্ঠান উপলক্ষে অধূমপায়ী স্মারক ও তরজমায়ে কোরআন বিতরণ এবং কিরাত, ইসলামী গজল ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত শনিবার (১৮ জুলাই, ২০২৬) বিকাল ২:০০ ঘটিকায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে এই সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন:
শেখ আলাউদ্দিন রিপন, সভাপতি, (মারপাস) সিলেট বিভাগীয় কমিটি।
আফতাব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক।
মাওলানা ফখরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা, সিলাম, দক্ষিণ সুরমা।
মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক, (মাতপ'স) সিলেট বিভাগীয় কমিটি।
মোঃ আব্দুর রহমান, চেয়ারম্যান, (মাতপ'স) কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ঢাকা।
তোফায়েল আহমদ (সাংবাদিক), সভাপতি, (মাতপ'স) জেলা শাখা ও সহ-সভাপতি, সিলেট বিভাগ।
শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, সহ-সভাপতি, (মাতপ'স) বিভাগীয় কমিটি, সিলেট।
আব্দুল বাছিত রিমন, সহ-সভাপতি, (মাতপ'স) সিলেট বিভাগীয় কমিটি।
হাসান আহমদ, সাধারণ সম্পাদক, (মাতপ'স) সিলেট জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (মাতপ'স) সিলেট মহানগর শাখা কমিটির সভাপতি আলহাজ্ব মুখতার আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক এড. মনিকা আক্তার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (মাতপ'স) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক খোকন মিয়া।
নতুন কমিটির পরিচিতি ও উপস্থিতি
আলোচনা সভা শেষে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ'স) সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া, সহ-সভাপতি যথাক্রমে হুমায়ুন রশিদ চৌধুরী, মাসুম মিয়াজি, আব্দুস শহীদ খান, আব্দুস সোবহান আজাদ, জামিল আহমদ লিটন, জালাল আহমদ, হাফিজ মওলানা রইছ উদ্দিন ও রাজন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম ফয়সাল ও মোসলেহ উদ্দীন চৌধুরী মিলাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আহমেদ, মীর মোঃ বাবলু মিয়া ও মোঃ শিপলু আহমদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব,ইফতেখার আহমদ আদনান তালুকদার।
কমিটির সম্পাদকীয় পদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও নারী শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট মনিকা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক ফুজায়েল আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি কামাল আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ ইব্রাহিম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মইন উদ্দিন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুর রহিম, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন রহমান। এছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা ও স্মারক বিতরণ
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কিরাত, ইসলামী গজল ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সমাজের সচেতনতা বৃদ্ধিতে অধূমপায়ী স্মারক এবং ধর্মীয় জ্ঞান প্রসারে তরজমায়ে কোরআন বিতরণ করা হয়। বক্তারা মানবাধিকার রক্ষা ও মানবতার সেবায় এই সংগঠনের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।