সিলেট প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও গালিগালাজপূর্ণ মন্তব্য করার অভিযোগে সিলেটে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (নিঃ) শিপলু চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্টের অভিযোগের পর বিষয়টি নজরে আসে। পরে অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।