নগর সমাচার ডেস্ক :
প্যারা স্পোর্টস কর্মশালা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইব্রাহিম খলিল এ কথা বলেন।

জাতীয় প্যারা অলিম্পিক কমিটি বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)-এর উদ্যোগে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্যারা স্পোর্টসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ, সংগঠক, চিকিৎসক, পুনর্বাসন বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব মো. কবির খান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নাদির শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম। উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনপিসি বাংলাদেশের উপ-মহাসচিব মোঃ হেদায়তুল আজিজ।

সমাপনী অনুষ্ঠানের শেষপর্বে এনপিসি বাংলাদেশের নতুন সংযোজন হিসেবে আন্তর্জাতিক মানের বোচিয়া বল উদ্বোধন করা হয়। এনপিসি বাংলাদেশ কর্তৃক আমদানিকৃত এ সরঞ্জাম প্যারা স্পোর্টসের পরিধি ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কর্মশালায় বাংলাদেশে প্যারা স্পোর্টসের পরিধি ও মান উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী অ্যাথলেট তৈরি, দক্ষ কোচ ও কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি, ক্লাসিফিকেশন সক্ষমতা উন্নয়ন এবং চিকিৎসা ও পুনর্বাসন বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে প্যারা স্পোর্টসের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, জ্ঞানবিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ন্যায্য প্রতিযোগিতা, সঠিক মূল্যায়ন ও সমান সুযোগ নিশ্চিত করে বাংলাদেশের প্যারা স্পোর্টসকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।