
সরকার দূরপাল্লা ও আন্তঃজেলার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা প্রতি কিলোমিটারে।
আন্তঃজেলা রুটেও কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে দূরপাল্লার বাসসহ সব ধরনের রুটে কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, যা আন্তঃজেলাতেও প্রযোজ্য হবে।
উল্লেখ্য, এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতি প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তবে সরকার তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করেছে।