প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১:২২ পি.এম
৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়ে গেলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্যদিয়ে পাকিস্তানে বিমান পরিবহনের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ১৩৫ বিলিয়ন রুপির (৪৮ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা পেয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ১৩৫ বিলিয়ন রুপির (৪৮ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা পেয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।
পিআইএ বিক্রির নিলামে পাকিস্তান সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে।
নিলাম শুরুর দেশের একটি গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে এটি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি।
দুই দফায় দরপত্র জমা দেয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি পিআইএর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের।
নিলামে আরিফ হাবিব গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যারা ১৩৪ বিলিয়ন রুপি দর প্রস্তাব করে। অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু দর দেয় ২৬.৫ বিলিয়ন রুপি। এর আগে গত বছর পিআইএ বেসরকারিকরণের উদ্যোগ ব্যর্থ হয়।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24