প্রশ্ন : আলেমদের কাছ থেকে শুনেছি, পবিত্র কোরআনের একটি হরফ পড়লে ১০ নেকি পাওয়া যায়। একইভাবে হাদিস পড়লেও কি সেই পরিমাণ নেকি পাওয়া যায়?
— মমিনুল ইসলাম, গুলশান
উত্তর : কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যায়—এ বিষয়টি হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু হাদিস পাঠের ক্ষেত্রে প্রতি হরফে ১০ নেকি পাওয়ার কোনো নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে হাদিস পড়া রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র বাণী হওয়ায় এতে অবশ্যই বরকত ও সওয়াব রয়েছে। (তিরমিজি, হাদিস : ২৯১০, ২৬৫৭; মিরকাতুল মাফাতিহ : ১/৪৮৭; ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৫০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।