সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীরকে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৫ মে) ক্লাব কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইবনে জাহান তানভীরের ব্যক্তিগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ক্রীড়া ও সামাজিক উন্নয়নের প্রতি আগ্রহ বিবেচনায় তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে কার্যনির্বাহী কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইবনে জাহান তানভীরের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ ক্লাবের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইবনে জাহান তানভীর বলেন, ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।