অনলাইন নিউজ ডেস্ক
সিলেটের এমসি কলেজের হোস্টেলে আবাসিক এক শিক্ষার্থীকে গভীর রাতে ডেকে নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার মোবাইল ফোন চেক করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ছাত্রশিবির নেতা রুহুল, নাজমুল ও ইমরানের নেতৃত্বে ওই শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয়। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কায়দায় তার মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে বিচার চেয়ে কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। আবেদনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।