নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুসংহত করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আলী আকবর খোকন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মো. হেলাল উদ্দিন ভূঁইয়া। শুরুতেই ফুল দিয়ে সংবর্ধিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহী আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য (সহ-দপ্তর) মো. ইব্রাহিম খলিল। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রেডব্রিজ (ইলফোর্ড)-এর কাউন্সিলর এনামুল হক অশ্রু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু এবং লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সাকিল।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম খলিল, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসের শেখ এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম।
বক্তারা বলেন, প্রবাসে জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের জ্যেষ্ঠ নেতা জাকির হোসেন, শামসুদ্দিন সেলিম ভূঁইয়া, জামাল হোসেন জুয়েল ও মো. আলমগীর হোসেন দুলাল। এছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্য যুবদলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফয়সাল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির নেতা নুরে আলম সোহেল, মহানগর বিএনপির নেতা ব্যারিস্টার শাহনেয়াজ, কবির আহমেদ ভূঁইয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাল শেখ, পাপন ভূঁইয়া, মো. সায়েম, মাহাতাব সাদিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক শিবলী শহীদ খোশনবিস, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি দীপু জিয়াউল, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন বাপ্পী, গাজী মোরশেদ, মাহবুব, আনিস, সাইফুল, গিয়াস উদ্দিন, টিটু দেওয়ান, সাবেক ছাত্রনেতা মাহবুবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা ও মিলনমেলা প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্যকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।