পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আব্দুল আহাদ খান জামাল, আহ্বায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। পবিত্র ঈদুল আজহা বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহতাআলা যেন আমাদের সহায় হন।”
তিনি আরও বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, আব্দুল আহাদ খান জামাল বর্তমানে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছান্তে—
আব্দুল আহাদ খান জামাল
আহ্বায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল
সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি
সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
প্রেস বিজ্ঞপ্তি।