বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার জেরে এমন হুমকি দিয়েছে তারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।
আইপিএলে যদি একজন বাংলাদেশি দল পান, সেটি মুস্তাফিজুর রহমান- এমন বিশ্বাস আছে ভক্তদের। মুস্তাফিজকে খালি হাতে ফেরায়নি আইপিএল। বাঁহাতি এই তারকা পেসারকে এবার দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগেছে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।