প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:২৯ পি.এম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেশের জনপ্রিয় অভিনেত্রী আইনুন পুতুল সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে ২৮টি বিভাগে ৩০টি চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানা গেছে, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশোও সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
- সেরা পরিচালক: খন্দকার সুমন (সাঁতাও)
- সেরা পার্শ্ব অভিনেতা: মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ)
- সেরা পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)
- সেরা খলচরিত্র অভিনেতা/অভিনেত্রী: আশীষ খন্দকার
- সেরা কৌতুক চরিত্র অভিনেতা/অভিনেত্রী: শহীদুজ্জামান সেলিম
- সেরা শিশুশিল্পী: মো. লিয়ন
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24