অনলাইন নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য সানজিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য বলেও জানা গেছে।
রোববার (২৮ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শনিবার (২৭ জুন) রাত আড়াইটার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার ঢাকার ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি যুব মহিলা লীগের সঙ্গে সম্পৃক্ত হন এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।