ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা ক্রিকেট দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। কিন্তু গ্রুপপর্বে শেষ ম্যাচে পাকিস্তান হেরে যায় শ্রীলংকার বিপক্ষে।
তবে শ্রীলংকা নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল। তখন দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল জিম্বাবুয়ে। কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার কাছে হেরে যাওয়ায়; সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে যায়।
অন্যদিকে শ্রীলংকা নিজেদের শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হারিয়ে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া অবস্থা থেকে ফাইনালে উঠে যায়।
আজ ফাইনালে যারাই নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে ট্রফি তারাই জিতবে পারবে।