প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:০৯ এ.এম
খালেদা জিয়ার ৩ আসনে তিন বিকল্প প্রার্থী প্রস্তুত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি এবং বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছে বিএনপি।
জানা যায়, ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির হয়ে মনোনয়নপত্র তুলেছেন ওই এলাকার নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24