দূর্ঘটনাবিভাগীয়সারাদেশ

তিন ঘণ্টা বন্ধ থাকার পর,স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ

মেহেদী হাসান রাতুল

প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার রেলওয়ের যাত্রীরা স্বস্তি ফিরে পেলো। রাত ১০টা থেকেই সিলেট রেল স্টেশনে অপেক্ষা করছিলেন তারা,অনেকে জানান জরুরি কাজে সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন কিন্ত এসেই তারা জানতে পারেন যে একটি দূর্ঘটনার কারনে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিলো। জরুরি কাজে যারা রেল পথে যেতে চাচ্ছিলেন তারা অনেকেই অপেক্ষা না করে চলে গিয়েছেন বিকল্প পথে।এবং রেলস্টেশনে অপেক্ষাকৃত যাত্রীরা সংবাদমাধ্যমকে জানাচ্ছিলেন যে তাদেরকে যদি এসএমএসের মাধ্যমে রেলের এই সমস্যাটির কথা জানিয়ে দিত রেলকতৃপক্ষ তাহলে তারা অনেকটা উপকৃত হতেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বন্ধ ছিলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম। তবে এখন পুরোপুরি স্বাভবিক রয়েছে সিলেটের সাথে রেলযোগাযোগ। সর্বশেষ যেই ট্রেন সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিলো রাত ১১টা ৩০ মিনিটে, সেই ট্রেনটি রেলযোগাযোগ বন্ধ থাকার ঠিক ৩ ঘন্টা পর আনুমানিক মধ্যরাত ২টা ৩০ মিনিটের সময় ছেড়ে যায়।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button