

মেহেদী হাসান রাতুল ( সিলেট )
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সিলেটে প্রার্থনা ও নাম কীর্তনের আয়োজন করা হয়। শুক্রবার রাত ৮ ঘটিকায় সিলেটের শ্রী শ্রী তিন মন্দির শিববাড়ি, লামাবাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রার্থনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিন মন্দির শিববাড়ি লামাবাজারের সভাপতি কলিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, ও সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি নেহের রঞ্জন দাস বাচ্চু এবং ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমে।
উক্ত প্রার্থনা ও নাম কীর্তন অনুষ্ঠান পরিচালনা করেন অর্জুন ঘোষ। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহিলা বিএনপির যুগ্ম সম্পাদক দিবা রানী দে, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ, পুরি সিংঙ্গা, জয়দেব চৌধুর, মাধব, ইন্দ্রজিৎ দে, রাজন আচার্য, জনি রায়,রাজন দেব, অপু ঘোষ, পিনাক ঘোষ, ভাস্কর অধিকারী, অমিত দে, মান্না ঘোষ, জীবন দে, অর্পণ গৌড, আকাশ পাল এবং সৌরভ দেব,জয়দ্বীপ চৌধুরী মাধব,ইন্দ্র জিত দে,পিনাক ঘোষ,ভাস্কর অধিকারী,আশীষ দেবনাথ,সাজন দেবনাথ, লিমন দেব,তপন দও,বাপ্পি দেব,অসীম কুমার দে,রবিন সায়েম,তানভীর হোসেন নাইম,হাসনাত শাওন,আসিফ হোসেন সৌমিক,পল্লব রায়,ফাহাদ আহমেদ ইমন,নিহাব হাসান,আনোয়ার হোসেন।
এই আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মর সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দীর্ঘ লম্বা সময় ধরে প্রার্থনা ও গীতা পাঠ করেন।



