অন্যান্যমহানগরস্থানীয়

পুলিশের নতুন নির্দেশনা ৯.৩০ টার পর নগরীর সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেট মহানগরে রাত ৯.৩০ এর পর হোটেল রেস্তোরাঁ ও ঔষধের দোকান ব্যাতীত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত রাখতে হবে:

৩০/১১/২০২৫ খ্রিঃ ১৫:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।
১। সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাত ৯.৩০ পর্যন্ত খোলা থাকবে। এ সিদ্ধান্ত ০৭/১২/২০২৫ খ্রি: রবিবার থেকে কার্যকর হবে
২। যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিং এর জন্য ৩১/১২/২০২৫ এর মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button