জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার হিন্দু নেতাদের সাথে মতবিনিময় সভা


আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার, হবিগঞ্জ সাথে শিল্পকারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও ঐক্য পরিষদের সভাপতি ও শীর্ষ নেতাদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত”

শনিবার ৩১ জানুয়ারি দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, এর সভাকক্ষে হবিগঞ্জের পুলিশ সুপার,মোছাঃ ইয়াছমিন খাতুন এর সভাপতিত্বে
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শিল্পকারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সভাপতি সম্পাদক ও শীর্ষ নেতাদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন, শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার,মোছাঃ ইয়াছমিন খাতুন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ,কে,এম, সালিমুল হক, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ শিল্পকারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে হবিগঞ্জ জেলার সদস্য সচিব অতিন কুমার দত্ত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাজন চন্দ্র দাস, সহকারী অধ্যাপক কুমার দাস, লাখাই উপজেলা কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত, বিশ্বজিৎ পুরকায়স্থ রনজিত চন্দ্র দেব ও কল্যাণ ফ্রন্ট, ঐক্য পরিষদের বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ।



