

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, চলতি এপ্রিল (২০২৬) মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সৌদি আরামকো নির্ধারিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা আজ বিকেল ৩টায় প্রকাশ করবে কমিশন।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু এলপিজি নয়, অটোগ্যাসের নতুন দরও আজকের ঘোষণায় জানানো হবে। বিশ্ববাজারের মূল্য ও সৌদি সিপির ভিত্তিতে প্রতি মাসেই এলপিজির মূল্য সমন্বয় করে থাকে নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে গত ২ মার্চ দেশে সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন জনপ্রিয় ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়।
এদিকে নতুন ঘোষণায় দাম বাড়বে নাকি কমবে—এ নিয়ে সাধারণ গ্রাহক ও খাতসংশ্লিষ্টদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সব জল্পনার অবসান ঘটবে আজ বিকেলেই।



