রাজনীতি

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছেন এবং ইতিহাস বিকৃত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আবারও দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে এবং এ দেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক মুক্ত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দেশের রাজনীতি করতে হবে। তিনি দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলন—উভয়ই বাংলাদেশের ইতিহাস ও অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ, কোনোটি অস্বীকার করার সুযোগ নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং তারেক রহমানকে নিয়ে নেতিবাচক স্লোগানের সমালোচনা করেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে অপসংস্কৃতি চালুর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী রাজনীতি জনগণ গ্রহণ করবে না।

আলোচনাসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিন বিশ্বাস এশা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুসরাত চৌধুরী জাফরিনসহ অন্যরা বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button