অন্যান্য

মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরি হয়েছে। সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে, যা দ্য অস্ট্রেলিয়া টুডে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভাস্কর্যটি চুরি হয়। এটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স উপহার হিসেবে দিয়েছিল।

চোররা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের কাছ থেকে কেটে নিয়ে যায়। এখনও স্পষ্ট নয়, কে বা কারা এটি চুরি করেছে।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার জানান, চুরির ঘটনা ভবনের সিসিটিভিতে আংশিকভাবে ধরা পড়েছে এবং পরের দিন এ বিষয়টি জানানো হয়। পুলিশ বিভিন্ন ইউনিটের মাধ্যমে ঘটনার তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার আশা প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা এবং সেখানে শুধু পায়ের তালু রয়ে গেছে। তালুর পাশে ফুলের মালা পড়ে আছে।

ঘটনার পর ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ভাস্কর্যটি উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button