অন্যান্য

ফাহিম আল চৌধুরী ‘মেড ইন সিলেট’ রিল কনটেস্ট ২০২৬: ক্যামেরার ফ্রেমে সিলেটের গল্প

সৃজনশীলতার ভাষায় সিলেটকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পপতি ফাহিম আল চৌধুরীর বিশেষ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘মেড ইন সিলেট – রিল কনটেস্ট ২০২৬’।

এই প্রতিযোগিতার মাধ্যমে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন স্পট, মানুষের জীবনধারা ও সম্ভাবনার গল্প রিল ভিডিওর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতাটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ। অংশগ্রহণকারীরা নিজ নিজ সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে রিল তৈরি করে সিলেটের বৈচিত্র্য ও সৌন্দর্য তুলে ধরতে পারবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রিল জমা দেওয়া শুরু হবে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

* প্রথম পুরস্কার হিসেবে থাকবে উন্নতমানের মোটরসাইকেল।

* দ্বিতীয় পুরস্কার আইফোন ১৭ প্রো ম্যাক্স।

* তৃতীয় পুরস্কার প্রফেশনাল ড্রোন।

* বিশেষ পুরস্কার অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে সিলেটের গল্প দেশ–বিদেশে নতুনভাবে ছড়িয়ে পড়বে এবং তরুণদের সৃজনশীলতা আরও বিস্তৃত পরিসরে পরিচিতি লাভ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button