ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা সহ মনোনয়ন প্রাপ্ত সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন হুমায়ুন কবির


বিএনপি প্রার্থী মনোনিত হওয়ায় তাহসিনা লুনা সহ সিলেট বিভাগের মনোনয়ন প্রাপ্ত সকল প্রার্থীদেরকে অভিনন্দন জানালেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা সহ সিলেট বিভাগের যে সকল প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন,তাদের অভিনন্দন জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির
জনাব হুমায়ুন কবির আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তিনি দেশ জাতি ও বৃহত্তর সিলেটের উন্নয়নে বলীষ্ট ভুমিকা রাখবেন । পাশাপাশি উনার নিজ এলাকা ওসমানীনগর ও বিশ্বনাথ এর উন্নয়নে বিশেষ নজর দিবেন।
নিজের মনোনয়ন প্রাপ্তি নিয়ে তিনি বলেন,জাতীয় নির্বাচনে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ও জাতীয় রাজনীতিতে অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সার্বিক নির্দেশনা দিয়েছেন।যাতে করে আমরা সফল ভাবে আসন্ন নির্বাচনের বৈতরনী পার হয়ে জনগনের রায় নিয়ে সরকার গঠন করতে পারি।
দলীয় সমর্থক ও নেতাকর্মীদের প্রতি তার আহবান যে কোনো মুল্যে নিজেদের ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের চুড়ান্ত আন্দোলনে সফল হতেই হবে।সকল কে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার জন্য তিনি উদাত্ব আহ্ববান জানান। যারা মনোনয়ন চেয়ে ও পাননি তাদের প্রতি তার বিশেষ বার্তা হলো, বিএনপি সরকার গঠন করলে দল সবাইকে যথাযথ মূল্যায়ন করবে।



