স্থানীয়

জয়ী হওয়ার আগেই ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, দাবি আরিফের

সিলেট-৪: আরিফুল হক চৌধুরী ঘোষণা করলেন ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে জয়ী হওয়ার আগেই তিনি এলাকায় ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মিশিগান স্টেটের ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনী সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি এই তথ্য জানান। সভার আয়োজন করেছিল মিশিগানে বসবাসরত গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ বিএনপি পরিবার।

আরিফুল হক জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে বড় চারটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে, যা মিলিয়ে মোট ৯০০ কোটি টাকার। নির্বাচনের পর এসব প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বদরুল, যিনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। যৌথ সঞ্চালনায় সভা পরিচালনা করেন বিএনপি নেতা মফিজুর রহমানইফতেখার হেলাল, এবং হেলাল আবেদীনসহ দলের অন্তত ডজনখানেক নেতা-কর্মী বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button