অন্যান্য
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বড় ধরনের বিপত্তি ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে যায়।

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বড় ধরনের বিপত্তি ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে যায়।
ঘটনার পরেই পুরো চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, সিংহটিকে নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে এনেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের প্রভাবে সিংহটি অজ্ঞান হয়ে গেলে তাকে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হবে।