খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার

বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের তরুণ পেসার হার্ষিত রানা। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে বোলিং করতে গিয়েই চোট পান তিনি। ম্যাচ চলাকালে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

পরে জানা যায়, তিনি জয়েন্ট টেন্ডারনেস সমস্যায় ভুগছেন, যা তাকে পুরো টুর্নামেন্ট থেকে বাইরে রাখার ঝুঁকি তৈরি করে। ওই ম্যাচে হার্ষিত মাত্র এক ওভার বোলিং করে ১৬ রান দেন, এবং তার বোলিংয়ে অস্বস্তি স্পষ্ট ছিল।

ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “হার্ষিতের অবস্থা ভালো নয়। আজকের মধ্যেই বিস্তারিত জানা যাবে।” পরবর্তীতে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তাকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button