

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন পাবে। দলগুলো যে প্রার্থীদের মনোনয়ন দেবে, কার্যত তারাই নির্বাচিত হবেন।
ইতোমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটভিত্তিক তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে। জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র জোটের জন্য নির্ধারিত হয়েছে ১টি সংরক্ষিত নারী আসন।



