ক্যাম্পাসরাজনীতিস্থানীয়

অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণে ছাত্রদল নেতা সাইমুম আহাদের উদ্যোগ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণে ছাত্রদল নেতা সাইমুম আহাদের উদ্যোগ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ১৮ জন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ। শিক্ষার্থীদের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি ব্যক্তিগত উদ্যোগে তাদের পরীক্ষার ফরম পূরণের ব্যবস্থা করেন।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সরাসরি শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি পরিলক্ষিত হয়।

এ প্রসঙ্গে ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ বলেন,

“আমি সবসময় আমার সাধ্য অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হোক, এটি কখনোই কাম্য নয়। একজন শিক্ষার্থী যেন নির্বিঘ্নে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে—এটাই আমার প্রধান লক্ষ্য। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি ফরম পূরণের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই।”

ফরম পূরণে সহায়তা পাওয়া এক শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আর্থিক সমস্যার কারণে আমার পরীক্ষার ফরম পূরণ করা সম্ভব হচ্ছিল না। সাইমুম ভাই বিষয়টি জানার পর নিজ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। তাঁর সহায়তায় আজ আমার ফরম পূরণ সম্পন্ন হয়েছে। অন্যথায় হয়তো আমাকে পড়াশোনা বন্ধ করতে হতো।”

শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থী মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ থেকেই ছাত্র রাজনীতির এমন ইতিবাচক ভূমিকা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button